পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোঃ লিঃ উদ্যোগে আলিপুরদুয়ার বিদ্যুৎ বন্টন বিভাগ এর ব্যাপস্থাপনায় গ্রাহক পরিষেবা মেলা অনুষ্ঠিত হলো মঙ্গলবার।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোঃ লিঃ উদ্যোগে আলিপুরদুয়ার বিদ্যুৎ বন্টন বিভাগ এর ব্যাপস্থাপনায় গ্রাহক পরিষেবা মেলা অনুষ্ঠিত হলো মঙ্গলবার।এদিন ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের হোস্টেলের পাশে এই গ্রাহক পরিষেবা মেলার আয়োজন করা হয়। এদিনের মেলা থেকে এলাকার গ্রাহকদের বিদ্যুৎ ও বিল সংক্রান্ত বিভিন্ন অভাব অভিযোগ শোনা হয় এবং পরিষেবা প্রদান করা হয়। বকেয়া বিদ্যুৎ বিল, নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন,বিল সংক্রান্ত সমস্যা, বিদ্যুতের সমস্যা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ এদিন গুরুত্ব সহকারে শোনা হয় বলে বিদ্যুৎ বণ্টন কোম্পানি সূত্রে খবর। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমরেশ পাল, শিক্ষক গৌতম পাল,সমাজসেবী শ্যামল কর, দেবজিত পাল, ফালাকাটা বিদ্যুৎ বণ্টন দপ্তরের স্টেশন ম্যানেজার সুদীপ্ত হালদার,আলিপুরদুয়ার ডিভিশনের অ্যাসিস্টেন্ট ম্যানেজার বিপ্লব ধর, রিজিওনাল ম্যানেজার উৎসেন্দু তালুকদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *