নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারায় মা এবং এক শিশু । গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি বাবা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার দুর্লভপুর বড়জোড়া রাজ্য সড়কের শ্রীচন্দনপুর পেট্রোল পাম্পের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে একটি ব্লাঙ্কার গাড়ির সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা হলে ঘটনাস্থলে মৃত্যু হয় মোটর সাইকেলে বসে থাকা মা এবং তার ছেলের। মোটর সাইকেলে চালক গুরুতর আহত হন। ঘটনাস্থলে উপস্থিত হয় গঙ্গাজলঘাটি থানা পুলিশ। মৃতদেহ দুটিকে এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। আহত ব্যক্তির চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে ওই তিন ব্যক্তির বাড়ি গঙ্গাজলঘাটি ব্লকের ডুমুরিয়া গ্রামে। এই ধরনের পথদুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র এলাকাজুড়ে। সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের প্রচার যখন সমগ্র জায়গায় ব্যাপকহারে চলছে, তবুও কমেনি পথ দুর্ঘটনা। কিভাবে কমতে পারে পথদুর্ঘটনা তারই প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।











Leave a Reply