উন্নয়নের ১১বছর কর্মসূচি পালন ইন্দাসে।

আবদুল হাই, বাঁকুড়াঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় বার সরকার গঠনের বর্ষপূর্তি। সেই উপলক্ষে ৫-২০ মে রাজ্য জুড়ে ‘বাংলা উন্নয়নের পথে’কর্মসূচি পালন করছে রাজ্য সরকার। বুধবার সেইমত বাঁকুড়া জেলার ইন্দাস হাইস্কুলের ফুটবল মাঠে সম্প্রতির ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই খেলায় ইন্দাস থানা ও বিডিও অফিস দল অংশগ্রহণ করে।বিডিও অফিস ইন্দাস থানাকে ১- ০ গোলে পরাজিত করে।
পাশাপাশি রাজ্য সরকারের কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, সবুজ সাথীর মতো একাধিক জনমুখী প্রকল্পগুলি ব্যানারের তুলে ধরা হয়। আগামী দিনে রাজ্য সরকার আরো বেশি সাধারণ মানুষের পাশে থাকবেন বলে জানান। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মানসী ভদ্র চক্রবর্তী, ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ, ইন্দাস থানার ওসি সোমনাথ পাল, আতাউল হক,মোল্লা নাসের আলি সহ একাধিক ব্যাক্তিত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *