‘উন্নয়নের পথে ১১ বছর’ বর্ষপূর্তি উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় উন্নয়নের পথে ১১ বছর কর্মসূচিকে সামনে রেখে দুবরাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় আজ বুধবার বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হল পৌরসভার সভাকক্ষে। দুটি বিভাগে এই প্রতিযোগিতা হয়। ‘ক’ বিভাগ চতুর্থ শ্রেনী পর্যন্ত। বিষয় হল লক্ষ্মীর ভাণ্ডার ও সবুজ সাথী। অপরদিকে ‘খ’ বিভাগ দশম শ্রেনী পর্যন্ত। বিষয় ছিল স্বাস্থ্যসাথী ও কন্যাশ্রী। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, কাউন্সিলার সনাতন পাল, তপশিলী জাতি সেলের সভাপতি গুরুপদ দাস, জগন্নাথ দত্ত সহ পৌরসভার কর্মীরা। তাছাড়াও এদিন বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক তথা চিত্র শিল্পী তাপস বন্দ্যোপাধ্যায়। এই প্রতিযোগিতায় দুবরাজপুর পৌর এলাকার ২০০ জনেরও বেশি ছাত্রছাত্রী অংশ নেয়। যাঁরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করবে তাঁদের দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে শংসাপত্র ও পুরস্কার প্রদান করা হবে। তাছাড়াও এই প্রতিযোগিতায় যতজন ছাত্রছাত্রী অংশ নিয়েছে তাদের উৎসাহিত করতে সকলকে পুরস্কৃত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *