কালচিনি ব্লক প্রশাসনের উদ‍্যোগে বুধবার কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগান ময়দানে মহিলাদের একদিবসীয় ফুটবল টুনামেন্ট আয়োজিত হল।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কালচিনি ব্লক প্রশাসনের উদ‍্যোগে বুধবার কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগান ময়দানে মহিলাদের একদিবসীয় ফুটবল টুনামেন্ট আয়োজিত হল। ওই ফুটবল টুনামেন্টে কন‍্যাশ্রী টিম,শিক্ষাশ্রী টিম, উৎকর্ষ বাংলা টিম ও সবুজ সাথী টিম এই চারটি দল অংশ গ্রহণ করে । ফুটবল টুনামেন্ট উদ্বোধন করেন কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ। এদিন বিডিও প্রশান্ত বর্মণ জানান, বর্তমান রাজ‍্য সরকার ছাত্রীদের জন‍্য বিভিন্ন উদ‍্যোগ প্রকল্প নিয়েছে । ছাত্র ও ছাত্রীরা যাতে আরো উৎসাহিত ও প্রেরণা পায় এজন‍্য এরকম নানাবিধ উদ‍্যোগ নেওয়া হচ্ছে। দলসিংপাড়া গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান শম্ভু জয়সোয়াল জানান, যে চা বলয়ে বাল‍্যবিবাহ রুখতে ও মেয়েদের পড়াশোনা খেলাধুলা প্রতি উৎসাহ প্রদান করতে এই উদ‍্যোগ। এদিন প্রথম খেলা আয়োজিত হয় কন‍্যাশ্রী টিম সহিত উৎকর্ষ বাংলা টিমের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *