কালবৈশাখীর দাপটে গৃহহীন ২০_২২ টি পরিবার।

আবদুল হাই, বাঁকুড়াঃ গতকালের রাতের ঝড়ে উড়ে গেল প্রায় কুড়ি থেকে বাইশটি বাড়ির চাল। নিরাশ্রয় হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিলেন ওই পরিবারগুলি। ঘটনা বাঁকুড়ার ছাতনা র মেট্যাপাড়া এলাকার। ঘটনার কথা জানার পর ব্যবস্থা নেওয়ার আস্বাস দিয়েছেন ছাতনা ব্লক প্রশাসন। গতকাল দিনভর প্রবল গরমের পর রাতের দিকে বজ্রবিদ্যুৎ এর সাথে মুষলধারে বৃষ্টি নামে সাথে দমকা ঝড়। ঝড়ের দাপটে বাঁকুড়ার ছাতনা ব্লকের মেট্যাপাড়া গ্ৰামে ঝড়ে উড়ে যায় এলাকার কুড়িটিরও বেশি বাড়ির আজবেস্টাস, টিন ও টালির চাল। এরমধ্যে বেশ কয়েকটি বাংলার আবাস যোজনার বাড়ি রয়েছে। ঝড়ে বাড়ির চাল উড়ে যাওয়ায় পরিবারের শিশুদের নিয়ে নিরাশ্রয় হয়ে পড়ে পরিবারগুলি। খোলা আকাশের নিচেই চলছে রান্নাবান্না। রাত কাটতেই চড়া রোদ ও প্রবল গরম থেকে বাঁচতে ছোট ছোট শিশুদের নিয়ে গাছের তলায় আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্থরা। ছাতনা পঞ্চায়েত সমিতির তরফে জানানো হয়েছে ঝড়ে ক্ষয়ক্ষতির বিষয়টি তাঁরা জানেন। ব্লক প্রশাসনের সাথে বৈঠক করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *