কিয়াবনি হাই স্কুল প্রাঙ্গণে স্থানীয় ক্লাব সংগঠনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন,রক্ত দিলেন ৫০জন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের ৬ নম্বর শংকরকাটা গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা নিশ্চিন্তপুর স্বাধীন সংঘ ক্লাব সংগঠনের উদ্যোগে কিয়াবনি হাই স্কুল প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, এই দিন এই রক্তদান শিবিরে ৫০ জন রক্ত দাতা রক্তদান করেছেন বলে জানিয়েছেন ক্লাব সভাপতি বিশ্বরূপ রায়, এইদিন এই রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউসের IC প্রণয় রায় সহ স্থানীয় সমাজসেবী ও ক্লাব সংগঠনের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *