ডেঙ্গু প্রাদুর্ভাব বাড়ছে তা নির্মূল করতে এগিয়ে এসেছেন হলদিয়া পৌরসভা, মানতে নারাজ এলাকার  পৌর নাগরিক বৃন্দ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-   ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বর্ষার জল পরলেই বেড়ে ওঠে। ইতিমধ্যে জানা গেছে না সারা রাজ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে সেজন্যই রাজ্য সরকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভাকে সর্তকতা করেছেন। পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য দফতরের উদ্যোগে বিভিন্ন প্রশাসনিক ভাবে ডেঙ্গু নিধনের জন্য প্রচার অভিযান শুরু করেছেন। কিন্তু হলদিয়া পৌরসভা এলাকায় ডেঙ্গু নিয়ে কোন প্রচার অভিযান হয়নি বলেই অভিযোগ করলেন পৌরবাসী ।তাদের অভিযোগ ডেঙ্গু নিয়ে আগে যেভাবেই প্রচার হতো এখন সেটা দেখাই যায়না। বিভিন্ন ঝোপঝাড় জঙ্গলে ভর্তি হয়ে রয়েছে তার ফলে নিকাশি নালা তে জমে রয়েছে জল। আর সেখান থেকেই উৎপন্ন হচ্ছে ডেঙ্গু মশা । ইতিমধ্যে পৌরসভার উদ্যোগে বিভিন্ন নিকাশি নালার সংস্কারের কাজ শুরু হয়েছে । হলদিয়া এলাকার পৌর নাগরিকদের দাবি  সারা বছর তারা মশারি খাটিয়ে  বাড়িতে পড়াশোনা করতে হয়। সাফাই কর্মীরা ঠিকঠাক কাজ করে না তার দেখভাল পৌর কাউন্সিলর কোনদিনই দেখেন না।
এই কথায় মানতে নারাজ হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু শেখর মণ্ডল তিনি বললেন পৌর এলাকায় ডেঙ্গু প্রাদুর্ভাব যাতে না হয় তার জন্য ইতিমধ্যে বিচিং পাউডার চুন এবং মশাবাহিত কীটনাশক প্রয়োগ করে থাকি মাসে দুবার করে।  এবং বিভিন্ন নালা পরিষ্কার চলছে রাজ্য সরকার যে অর্থদাতা থেকেও হলদিয়া পৌরসভা তার ওল্ড ফান্ড থেকে অর্থ বরাদ্দ করে ডেঙ্গু প্রতিরোধে তারা সচেষ্ট রয়েছে।  যাতে হলদিয়া কেহ ডেঙ্গুতে আক্রান্ত না হয় সেই দিকে লক্ষ্য রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *