তার সঙ্গে যারা দেহরক্ষী ছিল তাদের কে জিজ্ঞেস করলেই তো বেরিয়ে যাবে রাজ্যের প্রতি মন্ত্রী কোথায় আছে : মীনাক্ষী মুখার্জি।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- বুধবার সন্ধ্যায় DYFI কমিটির রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জির উপস্থিতিতে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর ট্রেন থেকে নিখোঁজ হয়ে যাওয়ায় তারাতারি যেনো রাজ্য পুলিশ রাজেশ মন্ত্রী কে খুঁজে বের করে তারজন্য পরেশ অধিকারীর নামে মিসিং অভিযোগ করা হলো ভগবানগোলা থানায় । পাশাপাশি থানার বাইরে SSC কেলেঙ্কারি তে যুক্ত দের খুঁজে বের করে দ্রুত শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ ও প্রদর্শন করা হয় DYFI এর পক্ষ থেকে । মীনাক্ষী মুখার্জি সাংবাদিকদের বলেন যার জন্য সিকিউরিটির ব্যাবস্থা আছে সে কিভাবে নিখোঁজ হতে পারে , তার সঙ্গে যারা দেহরক্ষী ছিল তাদের কে জিজ্ঞেস করলেই তো বেরিয়ে যাবে রাজ্যের প্রতি মন্ত্রী কোথায় আছে । তিনি আরো বলেন যার সমস্ত খরচ আমরা বহন করি তারজন্য তো আমাদের চিন্তা হবেই তাই অনেক তাড়াতাড়ি খুঁজে বের করার জন্য ওনার নামে একটি মিসিং অভিযোগ আমরা জমা করলাম ভগবানগোলা থানায় । তিনি আরো বলেন আজ ও আগামী কাল দুদিন রাজ্যের সমস্ত থানায় DYFI এর পক্ষ থেকে ওনার নামে রাজ্যের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে খুঁজে বের করার জন্য মিসিং অভিযোগ করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *