মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য খড়্গপুরে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  মাওবাদী নামাঙ্কিত তৃণমূল প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলে পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়,
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত পপড়আড়া ৬/১ অঞ্চলের পপড়আড়া বাজার এলাকা জুড়ে। পপড়আড়া ৬/১ অঞ্চল তৃণমূলের দখলে থাকা প্রধানের বিরুদ্ধে এলাকায় কাজ না হওয়ার অভিযোগ তুলে পোস্টার পড়ে। এলাকার একটি কালভার্ট ও বেড়াতেও এই পোস্টার গুলি লাগানো ছিল। পোস্টারে লাল কালিতে লেখা আছে, দুর্নীতিবাজ প্রধানের জন আদালতে বিচার চাই। রক্ত চাই। নিচে লেখা আছে, লাল সেলাম বিকাশ মাওবাদী। ইতিমধ্যেই খবর পেয়ে
খড়গপুর লোকাল থানার পুলিশ পৌঁছে এলাকা থেকে ওই পোস্টার গুলো উদ্ধার করে। তবে এই মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *