তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম:- ঝাড়গ্রাম জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ও রাজা রণজিৎ কিশোর Govt Polytechnic কলেজে এর যৌথ উদ্যোগে আয়োজিত হল ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠান। শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার এমপ্লয়মেন্ট এর ডেপুটি ডিরেক্টর অরুণাভ দত্ত। এদিনের কর্মসূচির মূল আলোচনার বিষয় ছিল সরকারি চাকরির কি কি সুযোগ আছে, কিভাবে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে হয়, সেই সঙ্গে বেসরকারি চাকরী র নানা সুযোগের কথা আলোচনা করা হয়। কিভাবে চাকরীর ইন্টারভিউ দিতে হয়, শুধু তাই নয়, চাকরী পাওয়ার এই কঠিন প্রতিযোগিতার যুগে পরে ও সেই চাকরী তে কিভাবে উন্নতি সম্ভব, সেই বিষয়ে আলোচনা করা হয়। এদিনের এই অনুষ্ঠানে কলেজের তৃতীয় বর্ষের ১৫০ জন ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন
কলেজের উদ্যোগে ঝাড়গ্রাম আয়োজিত হল ‘ক্যারিয়ার টক’।












Leave a Reply