কোচবিহার থেকে বেঙ্গল অলিম্পিক উশুতে অংশগ্রহণকারী কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিল ডিএসএ।

মনিরুল হক, কোচবিহার: কোচবিহার থেকে বেঙ্গল অলিম্পিক উশুতে অংশগ্রহণ করে সিলভার এবং গোল্ড মেডেল ছিনিয়ে আনলো কোচবিহারের ছাত্র-ছাত্রীরা। এদিন ওই সব ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানালো কোচবিহার জেলা ক্রীড়া সংস্থা।

এদিন ওই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, ডিএসএ সম্পাদক সুব্রত দত্ত সহ বাকি আধিকারিকেরা।
নদীয়ার হরিণঘাটা অলিম্পিকে অংশগ্রহণ করে তারা। আর সেই অলিম্পিকে অংশগ্রহণ করে এধরনের বড় জয় ছিনিয়ে আনে তারা।

কোচবিহার থেকে এই খেলায় সরস্বতী রায় লক্ষ্মী রায় বাপি রায়, আমির হোসেন সোফিয়ার হোসেন এই কৃতিত্ব এনে দেয়। লক্ষী তিনটি ইভেন্টে গোল্ড যেতে, সরস্বতী একটি গোল্ড ও একটি ব্রঞ্চ অর্জন করে। বাপি একটি গোল্ড ও একটি ব্রোঞ্জ অর্জন করে, আমির একটি গোল্ড ও একটি সিলভার লাভ করে, সোফিয়া একটি গোল্ড অর্জন করে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *