জেলা পুলিশের নির্দেশে কেশপুর থানার পুলিশের উদ্যোগে সংযোগ ও সমাধান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে কেশপুর থানা পুলিশের উদ্যোগে কেশপুরের মনটা জুনিয়ার হাইস্কুল ও পূর্ব থাউর হাই স্কুল প্রাঙ্গনে সংযোগ ও সমাধান, মূলত সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করতে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে জেলা পুলিশ, সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি, জনসংযোগ কর্মসূচির মত একাধিক কর্মসূচি গ্রহণ করেছে জেলা পুলিশ, এবার পাড়ায় পাড়ায় বসছে জেলা পুলিশের নির্দেশে সংযোগ ও সমাধান, যেখানে সাধারন মানুষের যে সমস্ত অভিযোগ এখনো পর্যন্ত থানায় জমা হয়েছে তা সুরাহা মিলেনি এবার এই সংযোগ ও সমাধানের মধ্য দিয়ে মিলবে তার সুরাহা, তাই সকাল থেকেই ভিড় জমিয়েছে বহু মানুষ। এই দিন উপস্থিত ছিলেন কেশপুর থানার ভারপ্রাপ্ত অফিসার অঞ্জনী কুমার তিওয়ারি সহ অন্যান্য পুলিশ কর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *