শিবপ্রসাদ মন্ডল, পুরুলিয়া:- সকল প্রকার অনুষ্ঠানে শব্দসীমা লঙ্ঘন করে ডি জে সাউন্ড বক্স বাজানো সম্পূর্ণ বন্ধ করতে হবে, যে কোনো ধরণের শব্দদূষণ রোধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং শব্দ দূষণের ক্ষতিকারক দিকগুলি জনসমক্ষে তুলে ধরতে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি নিতে হবে এই দাবিতে আজ ডিএম দপ্তরে ডেপুটেশন দেয় বিজ্ঞান সংগঠন ব্রেকথ্রু সাইন্স সোসাইটি। এই ডেপুটেশনের পূর্বে জেলার বিজ্ঞান সংগঠনগুলির (ব্রেকথ্রু সাইন্স সোসাইটি, বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ) মিলিত উদ্যোগে ডিএম দপ্তরের সামনে শব্দ দূষণের বিরুদ্ধে একটি সচেতনতামূলক কর্মসূচি হয়। এই কর্মসূচী প্রায় ২ঘণ্টা ধরে চলে। এখানে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। এই কর্মসূচির পর শহরের মূল রাস্তা ধরে একটি পদযাত্রা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ব্রেকথ্রু সাইন্স সোসাইটির পুরুলিয়া জেলা কমিটির সভাপতি তথা প্রধান শিক্ষক প্রহ্লাদ মাহাত। বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির জেলা সম্পাদক ধুসূদন মাহাত, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষে দিনবন্ধু গোস্বামী প্রমুখ।
ডি জে সাউন্ড বক্স বাজানো নিষিদ্ধ করার দাবীতে ডেপুটেশন।












Leave a Reply