বিদ্যুৎপৃষ্ট হয়ে শরীরের একাধিক অংশ ঝলসে যায় হাইড্রেন তৈরির কাজের এক শ্রমিকের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  হাই ড্রেনের কাজ চলাকালীন মাটির তলা দিয়ে যাওয়া আর্থিং এর তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঝলসে গেল এক শ্রমিক, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি নদীয়ার শান্তিপুরের বড়বাজার রথ তলা এলাকায়। জানা যায় শান্তিপুর পৌরসভার উদ্যোগে ওই এলাকায় বেশ কিছুদিন ধরেই হাই ড্রেনের কাজ চলছিল, আজও সকাল থেকেই চলছিল কাজ। হাইড্রেন তৈরির কাজে ভিন জেলা থেকে অনেক শ্রমিক আসে কাজ করতে, আজ হাইড্রেন তৈরীর কাজ চলাকালীন হঠাৎই মাটির নিচে দিয়ে যাওয়া আর্থিং এর তারে পা লাগে ফটিক নামে এক শ্রমিকের। এর পরেই বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই শ্রমিকের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়, গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি ওই শ্রমিককে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। জানা যায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই শ্রমিক। তবে ওই শ্রমিকের সাথে আরো দুই শ্রমিক ছিল তারাও বিদ্যুৎপৃষ্ঠ হয়, তবে তাদের সেই ভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্বভাবতই এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। হাইড্রেন তৈরির ঠিকে দার জানান, যখন হাইড্রেন তৈরীর কাজ চলছিল তখন ওই আর্থিং এর তার লক্ষ্য করিনি শ্রমিকরা। ওই আর্থিং এর তারে লেগেই বিদ্যুৎপৃষ্ট হয়ে এই ঘটনা ঘটে শ্রমিকের। যদিও আর্থিং এর তারটি রাস্তার পাশে বসানো বৈদ্যুতিক খুঁটির তার বলে জানা যায়। তবে অল্পের জন্য বেঁচে যায় ওই শ্রমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *