রাজ্য সরকারের উন্নয়নের 11 বছর পূর্তি উপলক্ষে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি।

আবদুল হাই, বাঁকুড়াঃ তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের উন্নয়নের ১১ বছর উপলক্ষে কোতুলপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হয়। কোতুলপুর বিডিও অফিস থেকে এই সেফ ড্রাইভ সেভ লাইফ এর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় গোটা কোতুলপুর প্রদক্ষিণ শেষে পুনরায় কোতুলপুর বিডিও অফিসে এই শোভাযাত্রায় সমাপ্তি ঘটে । এই শোভাযাত্রার মধ্য দিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা সাবধানে গাড়ি চালানোর বার্তা দেওয়া হয় দুর্ঘটনা রুখতে এই ধরনের পদক্ষেপ হওয়ায় খুশি এলাকার মানুষ। এদিনের এই সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোতুলপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক, জয়েন বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পুলিশ আধিকারিকগণ থেকে শুরু করে ছাত্র-ছাত্রী সহ প্রধান এবং কর্মাধ্যক্ষগণ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *