শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে বিশ্ব কল্যাণ যজ্ঞ।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- আজ শুক্রবার বীরভূম জেলার দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে বিশ্ব কল্যাণ যজ্ঞের আয়োজন করা হল। উল্লেখ্য, সকলের মঙ্গলের জন্য গত ১৩ মে থেকে ১৯ মে পর্যন্ত ৭ দিন ব্যাপী ভাগবত পাঠের আয়োজন করা হয়েছিল রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে। গতকাল বৃহস্পতিবার তার পরিসমাপ্তি ঘটে। এই সাতদিন ব্যাপী ভাগবত কথা পাঠ করেন কোচবিহারের সিতাই রামকৃষ্ণ আশ্রমের শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ। আজ
শ্রী বিষ্ণু স্মরণ যজ্ঞের মধ্যে দিয়ে ও বিশ্ব কল্যাণ যজ্ঞের মধ্যে দিয়ে ভাগবত কথা পাঠের পরিসমাপ্তি ঘটছে বলে জানান দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ। তিনি আরও জানান, বিগত দু’বছর করোনা অতিমারীর সময় আমরা ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যে পৃথিবী করোনা মুক্ত হোক। প্রভু আমাদের কথা শুনেছেন। তাই এই যজ্ঞের মধ্যে দিয়ে বিশ্বের মানুষের মঙ্গল কামনা করছি। এদিন বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এই যজ্ঞে সামিল হোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *