সৌত্রিক বাবু আন্তরিকতায়, কেয়ার ইন্ডিয়া, বিষ্ণুপুর ওয়েলফেয়ার কর্মীদের হাত ধরে বৃদ্ধা ভবঘুরের আশ্রয় বৃদ্ধাশ্রম শান্তি নীড়ে।

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার কোতুলপুর এর বাসিন্দা সৌত্রিক বাবু এক ভবঘুরে বৃদ্ধা মায়ের কথা জানান কেয়ার ইন্ডিয়া, বিষ্ণুপুর ওয়েলফেয়ার সোসাইটির কর্মীদের। সৌত্রিক বাবুর কথামতো ওয়েলফেয়ার সোসাইটির কর্মীরা পৌঁছে যান কোতুলপুরে, তারা উদ্ধার করেন বৃদ্ধা ভবঘুরে মহিলাকে এবং বৃদ্ধার জন্য প্রয়োজনীয় কিছু বস্ত্র, খাবার-দাবার সঙ্গে নিয়ে তাকে পৌঁছে দেন বৃদ্ধাশ্রম শান্তি নীড়ে।
বেশ বয়স হয়েছে বৃদ্ধার, হাঁটাচলা তো এসেছে জড়তা তবুও পথই ছিল আশ্রয়, নজর কেড়েছিল সৌত্রিক বাবুর, তিনি আন্তরিকতার সঙ্গে খবরটা পৌঁছে দেন সোসাইটির কর্মীদের, ওয়েলফেয়ার সোসাইটির কর্মীরাও দায়িত্ব পালন করেন এবং বৃদ্ধাকে শান্তির নীড়ে পৌঁছে দেন বাকি জীবনটা শান্তিতে থাকার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *