কালবৈশাখীর তাণ্ডবে বাড়ির চালের ওপরে ঘর ভেঙে ঘুমন্ত অবস্থায় থাকাকালীন চাপা পড়ে মৃত্যু হলো এক দশ বছরের যুকের মৃত্যু।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- গতকাল রাতে কালবৈশাখী ঝড়ের দাপটে সাথে সাথে শুরু হয় মুষলধারে বৃষ্টি। গতকালের কালবৈশাখীর তাণ্ডবে বাড়ির চালের ওপরে ঘর ভেঙে ঘুমন্ত অবস্থায় থাকাকালীন চাপা পড়ে মৃত্যু হলো এক দশ বছরের যুকের মৃত্যু। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাতে কালবৈশাখী ঝড়ের ফলে মালদা জেলার বামনগোলা ব্লকের মুদীপুকুর এলাকায় বাড়ির উপর গাছ পড়ে যাওয়ায় ওই ওই যুবকের মৃত্যু হয়। মৃত যুকের নাম সুব্রত মন্ডল (১০) বাবা বিবেক মন্ডল, মুদীপুকুর এলাকার বাসিন্দা। রাতে ঘুমন্ত অবস্থায় কালবৈশাখী ঝড়ের ফলে বাড়ির উপর বড় গাছ পড়ে যাওয়ায় তাতে চাপা পড়ে মৃত্যু হয় ঐ বালকের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বামনগোলা থানার পুলিশ । গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *