নদীয়ার রানাঘাটে দুয়ারে সরকারের পরিষেবা শুরু হলো ২১শে মে থেকে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার রানাঘাটে দুয়ারে সরকারের পরিষেবা শুরু হলো ২১শে মে থেকে।চলবে আগামী ২৭শে পর্যন্ত।রানাঘাট আহেলিতে এদিন এই দুয়ারে সরকারের চতুর্থ পর্যায়ের পরিষেবার প্রথম দিন উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দোপাধ্যায়,নির্বাহী আধিকারিক বিপুল চক্রবর্তী সহ রানাঘাট পুরসভার পুরধিকারিকবৃন্দ।শনিবার ও সোমবার রানাঘাট আহেলী থেকে দুয়ারে সরকারের পরিষেবা পাবেন সাধারণ মানুষ।পরবর্তীতে আগামী ২৬ ও ২৭ শে মে রানাঘাট পূর্বপাড়ার সৃজা থেকে এই পরিষেবা পাবে সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *