বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নদীয়ার কল্যাণী পৌরসভার ১নং ওয়ার্ডের অনুকূল মোড়ের ঘটনা। আজ সকালে কল্যাণী পৌরসভার পৌরকর্মীরা বেআইনি উচ্ছেদ অভিযানে যান। সেখানে বিজেপির একটি পার্টি অফিস বেআইনি নির্মাণ ভাঙতে যায় পৌর কর্মীরা। তখনই বিজেপি কর্মীরা বাধা দেয় বলে অভিযোগ।

এই ঘটনায় বিজেপি কর্মীদের মারধর করে বলে অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ পক্ষপাতিত্বের কাজ করছে।

যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে। তৃণমূল এর সাথে যুক্ত নয়। যারা গিয়েছিল তারা সবাই পৌর কর্মী। ক্লিন সিটির কাজে পৌরসভার কাজে নিয়োজিত। কাউকে মারধর করা হয়নি। আমাদের পৌর কর্মীদের আক্রমন করেছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *