শনিবার ফালাকাটা ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার কর্মসূচি হয়।তাসাটি চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের মাঠের শিবির হয়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শনিবার ফালাকাটা ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার কর্মসূচি হয়।তাসাটি চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের মাঠের শিবির হয়। বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা নিতে এদিন সকাল থেকেই মানুষ শিবিরে আসতে শুরু করেন। জানা গিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্য সাথী, কৃষক বন্ধু, বৃদ্ধ ভাতা, কেউ আবার স্বাস্থ্য সাথী জন্য সকাল থেকেই আবেদনকারী হাজির হয়েছেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, দলগাঁও গ্রাম পঞ্চায়েত প্রধান আনন্দ খাড়িয়া সহ অন্যান্য সরকারি আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *