শুরু তৃতীয় দফায় দুয়ারে সরকার।

আবদুল হাই, বাঁকুড়াঃ তৃতীয় দফার দুয়ারে সরকার। শুরু হলো আজ থেকে। বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের কুশদ্বীপ গ্রাম পঞ্চায়েতের পান্ডুয়া গ্রামে দুয়ারে সরকার
এবারের শিবিরগুলিতে আরও বেশি করে পরিষেবা পাওয়া যাবে । এই মুহূর্তে মোট ১৮ টি বিভাগের পরিষেবা মেলে। আরও ৬ টি অতিরিক্ত পরিষেবার এবার মিলবে দুয়ারে সরকার শিবিরে। অর্থাৎ দুয়ারে সরকারে এবার মোট ২৪ টি আবেদন নেওয়া হবে। মৎসজীবী, শিল্পী , ক্ষুদ্র-মাঝারি শিল্প-সহ প্রাণী বিকাশ দফতরের জন্যও নির্দিষ্ট ক্রেডিট কার্ড মিলবে। পাত্রসায়ের খাদ্য কর্মাধ্যক্ষ শাহজাহান মৃধা আমাদের প্রতিনিধিদের জানালেন।। প্রথম দ্বিতীয় বারের মতো তৃতীয়বারের দুয়ারে সরকার মানুষের ভিড় ছিল এবং তাদের ফর্ম ফিলাপ করে জমা দেন । আমাদের স্বেচ্ছাসেবক হিসাবেও ছিলেন তারা সবরকম সহযোগিতা করেছেন।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *