উন্নয়নের পথে ১১ বছর পথ নাটিকা উদযাপন সাহসপুর বাজারে।

আবদুল হাই, বাঁকুড়াঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় বার সরকার গঠনের বর্ষপূর্তি। গোটা বাংলা জুড়ে উন্নয়নের পথে কর্মসূচি পালন করা হচ্ছে। সেইমত রবিবার বাঁকুড়া জেলার
ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্য সরকারের উন্নয়নের ১১ বছর কর্মসূচিকে সামনে রেখে সাহপুর বাজারে পথ নাটিকার মাধ্যমে সচেতনতা প্রচার করা হলো। পথ নাটিকার মাধ্যমে কন্যাশ্রী,স্বাস্থ্যসাথী, সবুজ সাথী সহ একাধিক জনমুখী প্রকল্পগুলি তুলে ধরা হয়।এই পথনাটক টি দেখতে পথ চলতি মানুষ থেকে শুরু করে প্রচুর মানুষ ভিড় করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন,ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ, চন্দন কুমার রক্ষিত, আতাউল হক, রামপ্রসাদ ঘোষ,মোল্লা নাসের আলি, রবিউল হোসেন সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *