নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- গোপীবল্লভপুর দুই ব্লকের হিজলা গ্রামে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ দপ্তর এর অস্থায়ী এক কর্মীর মৃত্যু হয় এবং আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন একজন। রবিবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটে গোপীবল্লভপুর দুই ব্লকের অন্তর্গত পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েতের হিজলা গ্রামে। ওই গ্রামে বিদ্যুতের লাইন ঠিক করার কাজ করছিল বিদ্যুৎ দপ্তর এর অস্থায়ী কর্মী কুড়ি বছর বয়সী অবিনাশ নায়েক ও 48 বছর বয়সী ব্রজগোপাল নন্দ। ওই দুই জন বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী যখন ইলেকট্রিক লাইনের কাজ করছিল সেই সময় আচমকা বিদ্যুৎ লাইনের সংযোগ দিয়ে দেয় বিদ্যুৎ দফতরের মানিকপাড়া সাব স্টেশন বলে জানা যায় । যার ফলে মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায় অভিনাশ নায়েক, তার বাড়ি গোপীবল্লভপুর দুই ব্লকের অন্তর্গত বেলিয়াবেড়া থানার জুনশোলা গ্রামে। গুরুতর আহত ব্রজগোপাল নন্দকে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়েএসে ভর্তি করে। তার অবস্থা সংকটজনক। তার বাড়ি গোপীবল্লভপুর দুই ব্লকের বেলিয়াবেড়া থানার কলাবেড়িয়া গ্রামে ।ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । বিদ্যুৎ দপ্তর এর অস্থায়ী দুই কর্মীর মধ্যে একজনের মৃত্যু ও একজনের আহত হওয়ার ঘটনায় কার্যত হতবাক হয়ে পড়েন ওই এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলিয়াবেড়া থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিনাশ নায়েকের মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সেই সঙ্গে ঠিক কি কারণে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে ।সেই সঙ্গে বিদ্যুৎ দপ্তর এর পক্ষ থেকেও আলাদাভাবে ওই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গোপীবল্লভপুর দুই ব্লকের হিজলা গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বিদ্যুৎ দপ্তর এর অস্থায়ী এক কর্মীর মৃত্যু, আহত একজন।












Leave a Reply