নদীয়ার রানাঘাটে স্বামী বিবেকানন্দের পূর্ণ অবয়ব মূর্তির উন্মোচন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা: – রানাঘাটে কামার পাড়া এলাকায় একটি রাস্তার নামকরণ হয়েছিল স্বামী বিবেকানন্দ সরণি অথচ সেখানে কোন মূর্তি ছিলো না। রাকেশ আলীর সহযোগিতায়
স্বামী বিবেকান্দের জন্মোৎসব কমিটির পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের পূর্নাবয়ব মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠান এর আয়োজন করা হলো আজ। উদ্বোধন করেন স্বামী দিব্যানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, রাজ্যসভার সাংসদ আবির রঞ্জন বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী রত্না ঘোষ কর, নদীয়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি দীপক বসু, রানাঘাট পৌরসভার পৌরপিতা কোশল দেব বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন কাউন্সিলরগণ, শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, রানাঘাট কুপার্স প্রজ্ঞাপিত এলাকার ভাইস চেয়ারম্যান দিলীপ দাস সহ বিভিন্ন ব্লকের জনপ্রতিনিধিগণ। এদিন মহারাজের হাত ধরে স্বামী বিবেকানন্দের পূর্ণ অবয়ব মূর্তি উন্মোচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *