বাঁকুড়ার শালতোড়া ব্লকে দুয়ারে সরকারের ক্যাম্প।

সুদীপ সেন, বাঁকুড়া:-  শুরু হয়েছে রাজ জুড়ে জনপ্রিয় প্রকল্প দুয়ারে সরকারের চতুর্থ পর্যায়।

সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা যারা এখনো নিতে পারেন নি তাদের সুবিধার্থে সরকারের এই প্রয়াস।

বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের বামুন তোড় গ্রাম পঞ্চায়েতের বামুনতোড় উচ্চ বিদ্যালয়ে ২৩ ই মে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার ক্যাম্প।

মানুষজন এসে বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করে এবং আগের ক্যাম্পে আবেদন করা সুযোগ সুবিধা গুলি উপভোক্তা দের হাতে তুলে দেওয়া হয়।

এই ক্যাম্প থেকে কাস্ট সার্টিফিকেট উপ ভোক্তা দের প্রদান করা হয়।

এই ক্যাম্পে উপস্থিত ছিলেন শালতোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা কবিরাজ, জয়েন্ট বিডিও মিলন মালাকার, সহ সভাপতি, শিশু ও নারী কর্মাধক্য সোনালী মন্ডল, পিডিও বিথুন সামন্ত, বিসিডাবলিউ অফিসার শুভব্রত মন্ডল এবং বামুন তোড় গ্রাম পঞ্চায়েতের আধিকারিক ও কর্মী গণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *