বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ দুয়ারে সরকার পরিসেবা।

সুদীপ সেন, বাঁকুড়া:-  যেসকল মানুষ বিভিন্ন কারণে পশ্চিম বঙ্গ সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে তাদের কাছে এই পরিসেবা পৌঁছে দিতে সরকার দুয়ারে সরকার কর্মসূচি নিয়েছে।

আর যেসকল এলাকা পিছিয়ে পড়া বা দুর্গম তাদের জন্য সরকারের অভিনব উদ্যোগ হলো ভ্রাম্যমাণ দুয়ারে সরকার।

অর্থাৎ গাড়িতে করে আধিকারিক গণ বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়ে পৌঁছে যাবেন তাদের বাড়ির দুয়ারে।

সেই রকম উদ্যোগ চলছে বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে জেলার জয় পুর, রাই পুর, রাণী বাঁধ সহ বিভিন্ন স্থানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *