নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- সোমবার ঘটনাটি ঘটেছে নদীয়ার বেথুয়াডহরি 34 নম্বর জাতীয় সড়কে । নাকাশিপাড়া থানার রাধানগরের বাসিন্দা শিব শঙ্কর বিশ্বাস বয়স আনুমানিক 49 বছর । স্থানীয় সূত্রে জানা যায় রাস্তা পাড় হতে গিয়েই ডাম্পার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের । ঘটনাস্থলেই প্রাণ হারায় শিব শংকর বাবু । খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাকাশিপাড়া থানার পুলিশ । মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয় শক্তিনগর জেলা হাসপাতালে। তবে আজকাল সাধারণ মানুষ মানছেন না ট্রাফিক সিগনাল। এর ফলে দুর্ঘটনাটা বেড়েই যাচ্ছে বলে মনে করেন অনেকেই। তবে এই ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।











Leave a Reply