সম্পত্তি বিবাদে দাদার হাতে খুন ভাই গুরুতর আহত হয়েছেন মৃতের স্ত্রী ও দুই নাবালিকা মেয়ে,তীব্র চাঞ্চল্য খেজুরির কলমদানে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  সম্পত্তি বিবাদের জের দাদার হাতে খুন হতে হলো ভাইকে, বাদ পরল না পরিবার স্ত্রী সহ দুই নাবালিকা মেয়ে,বর্তমানে তাঁরা চিকিৎসাধীন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক জেলা হাসপাতালে। ইতিমধ্যেই অভিযুক্ত দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক তার বাড়ির অন্যান্য সদস্য। ঘটনা খেজুরি থানার দক্ষিণ কলমদান গ্রামের। মৃতের নাম বিকাশ মণ্ডল (৪৫)। ধৃতের নাম মুক্তি মণ্ডল। এই দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে বিবাদ ছিল। রবিবার দুপুরে নাগাদ তা চরমে ওঠে। হাতাহাতিতে গড়ায় তা। অভিযোগ, সে সময় মুক্তি মণ্ডল কাতান ও লোহার রড দিয়ে আঘাত করে ভাই মুক্তিকে। তাঁকে বাঁচাতে এসে আক্রান্ত হন তাঁর স্ত্রী ও দুই মেয়ে। আহত অবস্থায় শুরুতে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পরে তমলুক জেলা হাসপাতালে নিয়ে আসা হয় তাঁদের। সেখানে রবিবার রাতেই মৃত্যু হয় ভাই বিকাশের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *