ক্ষীরপাই পৌরসভার কৃষ্ণগঞ্জে ধানঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক ব্যক্তির, চাঞ্চল্য এলাকায়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  ধান ঝাড়তে গিয়ে মৃত্যু হল এক কৃষকের,ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ক্ষীরপাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাশিগঞ্জ এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম রতন পাল, বয়স আনুমানিক ৪০ বছর। জানাযায় মঙ্গলবার সকালে রতন নিজের ধানের খামারে ইলেট্রিক চালিত ধান ঝারার মেশিন ধান ঝারতে গিয়েছিল, সেই সময় বিদ্যুৎ চালিত ধান ছাড়ানো মেশিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। খবর পেয়ে ক্ষীরপাই ফাঁড়ি পুলিশ গিয়ে মৃতদে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *