দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা,বিক্ষোভ দেখানো গ্রামবাসীরা,শোরগোল সুতাহাটায়।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, খানাখন্দে পড়ে গেছে পুরো রাস্তাঘাট,মাঝেমধ্যেই বেহাল রাস্তার কারণে দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে বেশ কয়েকজনকে, বহুবার প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সাড়া,অবশেষে বিক্ষোভ দেখা লোক গ্রামবাসীরা, পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সুতাহাটা পঞ্চায়েত সমিতির সুতাহাটা চৌমোড় থেকে আমলাট, কৃষ্ণনগর হয়ে কুঁকড়াহাটি যাওয়ার ৮ কিলোমিটার গ্ৰামীন পিচের সড়কের বেহাল দশা।
কোথায় গর্ত, কোথাও আবার পিচ উঠে মোরাম বেরিয়ে এসেছে। ওই রাস্তা দিয়ে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু প্রশাসন রাস্তা সারাই হচ্ছে-হবে করে কাটিয়ে দিয়েছে এক বছর। রোজ ছোট-বড় দূর্ঘটনা ঘটছে। সামনেই বর্ষাকাল,কিন্তু রাস্তা মেরামত না হলে খুব সমস্যায় পড়তে হবে বাসিন্দাদের। অবশেষে বিক্ষোভে শামিল হয়েছে গ্রামবাসীরা, তাদের বক্তব্য অবিলম্বে প্রশাসনকে রাস্তা সারাই করতে হবে, তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *