আবদুল হাই, বাঁকুড়াঃ পাট কূয়ো থেকে একটি গরু উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায় জুড়ে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়া ব্লক এর রামকৃষ্ণপুর গ্রামে । স্থানীয় সুত্রে জানা যায়,সোমবার সকালে রামকৃষ্ণপুর গ্রামের কর্মকার পাড়ায় দুটি গরু লড়াই বাঁধলে একটি গরু পড়ে যায় সামনে থাকা একটি পাট কূয়োতে। তারপর দীর্ঘক্ষণ গ্রামের মানুষ গরুটিকে কূয়ো থেকে তোলার চেষ্টা চালালেও ব্যার্থ হয় তারা ।পরে খবর দেয়া হয় মেজিয়া থানায় ও দমকল বিভাগে। তারপর ঘটনাস্থলে পৌঁছায় মেজিয়া থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘ তিন ঘন্টা চেষ্টা চালানোর পর অবশেষে কূয়ো থেকে গরুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। কূয়ো থেকে গরুটিকে তোলার পর শুরু হয়েছে তার চিকিৎসা।
দুই গরুর লড়াই বাঁধলে আচমকা একটি গরু পড়ল কুয়োয়।












Leave a Reply