বিএমওএইচকে তালা মেরে বিক্ষোভ দুবরাজপুরে।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ– বীরভূম জেলার দুবরাজপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক সোমনাথ আধিকারিকে তালা মেরে বিক্ষোভ দেখালো স্থানীয় সমাজসেবী সংগঠনের সদস্যরা। ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা, পরিকাঠামোর বেহাল অবস্থা। এমনকী চক্ষু বিভাগও বন্ধ। এক্সরে মেশিন দীর্ঘ কয়েকমাস ধরে বিকল। বাইরে থেকে রোগীদের এক্সরে করিয়ে আনতে হয়। পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা সময় মতো হাসপাতালে আসেন না। অন্যান্য পরিষেবাও ঠিক মতো পাওয়া যায় না এই হাসপাতালে। রোগীদের কিছু হলেই সিউড়ি সদর হাসপাতালে রেফার করা হয়। দীর্ঘ দিন ধরে জানিয়েও কোনো ফল হয়নি। তাই আজ মঙ্গলবার দুবরাজপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক সোমনাথ আধিকারিকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় সমাজসেবী সংগঠনের সদস্যরা। তাদের দাবি, ব্লক স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা পরিকাঠামো উন্নত করতে হবে। কর্মীদের সময় মতো হাসপাতালে আসতে হবে। এ বিষয়ে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক সোমনাথ আধিকারি সমস্ত স্বীকার করে বলেন, আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি, সেখান থেকে বার্তা পেলেই সমস্ত ঠিক করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *