২০১৪ সালের ডিএলএড উত্তীর্ণদের চাকরির দাবিতে স্মারকলিপি ডিএলএড ঐক্য মঞ্চের।

মনিরুল হক, কোচবিহার: ২০১৪ সালের ডিএলএড উত্তীর্ণদের চাকরির দাবিতে কোচবিহার প্রাথমিক শিক্ষা সংসদের স্মারকলিপি দিল প্রাথমিক টেট উর্ত্তীন্ন ডিএলএড ঐক্য মঞ্চের সদস্যরা। এদিন কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে তারা তাদের এই স্মারকলিপি প্রদান করে বলে জানা গিয়েছে।

তাদের দাবী গুলি হল, অবিলম্বে যে সমস্ত শূন্য পদ রয়েছে সেগুলি পূরণ করতে হবে। সেইসাথে স্বচ্ছতার সাথে সেই নিয়োগকে নিশ্চিত করতে হবে।

এছাড়াও তিনি জানান, ২০১৪ সাল থেকে এই সমস্ত ডিএলএড প্রার্থীরা অনেকাংশেই বঞ্চিত হয়েছেন। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নয়, অর্থ দিয়ে অনেকেরই চাকরি হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তারা। তাই অবিলম্বে বঞ্চিত প্রার্থীদের নিয়োগ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *