SSC দুর্নীতি নিয়ে মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিল করলো জেলা BJP যুব মোর্চা,পুড়লো কুশপুতুল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  SSC দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি, এবার অভিনব কায়দায় মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিল করল পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি যুব মোর্চা, মঙ্গলবার মেদিনীপুর শহরের সিপাই বাজার জেলা বিজেপি কার্যালয় থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়, গোটা শহর মিছিল পরিক্রমা করার পর শহরের প্রাণকেন্দ্রে প্রাক্তন শিক্ষা মন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়, পাশাপাশি এই দিন কলাকুশলীর মাধ্যমে এই মিছিলে দেখা যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে সিবিআই, যা দেখে উৎসাহিত বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকরা,জেলা বিজেপি যুব মোর্চার নেতা জানিয়েছেন এই কাণ্ডের সথে যারা জড়িত তাদের অবিলম্বে আইনি ব্যবস্থা নিতে হবে,তা নাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকরা।তবে এই দিন যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *