কপিল সিব্বলকে কংগ্রেসের তরফ থেকে রাজ্যসভার টিকিট কনফার্ম করতে পারেনি তাই পালিয়েছে : অধীর।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- কপিল সিব্বলের সমাজবাদী পার্টিতে যোগদান নিয়ে মন্তব্য অধীরের। এদিন অধীর বাবু বলেন, কপিল সিব্বলকে কংগ্রেসের তরফ থেকে রাজ্যসভার টিকিট কনফার্ম করতে পারেনি তাই পালিয়েছে। কারণ আমাদের অত এম এল এ নেই অত সিট নেই। সারা জীবন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সুযোগ দেওয়া হয়েছে, কখনো মন্ত্রী থেকেছে কখনো এম পি থেকেছে। কংগ্রেসের যা এমএলএ সংখ্যা তা থেকে টিকিট পাব না, তাই পালিয়েছে। টিকিট দিয়েছে সমাজবাদী পার্টি তাই কংগ্রেসকে খারাপ লাগছে। এদের কোন জাত নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *