তৃষ্ণা নিবারনের জন্য ঠান্ডা জল পরিবেশন করে জনগণের আশীর্বাদ কুড়ালেন তৃণমূল নেতা।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: তৃষ্ণা নিবারনের জন্য ঠান্ডা জল পরিবেশন করে জনগণের আশীর্বাদ কুড়ালেন তৃণমূল নেতা। সাঁকরাইল থানা অন্তর্গত সাঁকরাইল ব্লক এর সারেঙ্গা পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি তথা সাঁকরাইল পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ দপ্তর এর কর্মাধ্যক্ষ মান্নান মোল্লার নেতৃত্বে তার সহকর্মীরা এবং তিনি দুয়ারে সরকার ক্যাম্পে আগত সাধারণ জনগণের তৃষ্ণার্ত নিবারণের জন্য ঠান্ডা পানীও জল পরিবেশনে করলেন। প্রবল তাবদাহে কর্মব্যস্ত সাধারণ মানুষের হাতে তৃষ্ণার্ত নিবারণের জন্য জল তুলে দেওয়া সবচেয়ে বড় মহান কাজ। রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষকে ঠান্ডা পানীয় জল পরিবেশনে ব্যস্ত হলেন মান্নান মোল্লা সহ তার কর্মীবৃন্দ। তৎসহ যে সকল ব্যক্তি ফরম ফিলাপ করতে পারছিলেন না বা অন্য কোনো অসুবিধায় পড়ছিলেন দুয়ারের সরকারের ক্যাম্পে এসে তাদেরও এই তিনি এবং তার টিম উদ্যোগ নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন । এমন চিত্র ধরা পড়লো আমাদের সব খবরের ক্যামেরায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *