পশ্চিমবঙ্গ সরকারের ফলিত অর্থনীতি ও পরিসংখ্যান সংস্থা কর্মচারীদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হল ইংরেজবাজার পৌরসভার নবনিযুক্ত চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে।

নিজস্ব সংবাদদাতা, মালদা :- পশ্চিমবঙ্গ সরকারের ফলিত অর্থনীতি ও পরিসংখ্যান সংস্থা কর্মচারীদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হল ইংরেজবাজার পৌরসভার নবনিযুক্ত চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে। বুধবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে সরকারি কর্মচারী অফিসের কনফারেন্স হলে আয়োজন করা হয়েছিল এই সংবর্ধনা অনুষ্ঠানের। জানা যায় এদিন উত্তরীয় এবং ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয় পৌরসভার নবনিযুক্ত চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে। তার পাশাপাশি এদিন বেশ কয়েকজন বিশিষ্টজনদেরও সংবর্ধনা জানানো হয়। এদিকে জানা যায় এই সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সরকারি কর্মচারী এই সংগঠনের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *