প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তছরুপের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূলের, ঘটনায় শোরগোল জোগাড় ডাঙ্গা এলাকায়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার অন্তর্গত গড়বেতা দু নম্বর ব্লকের ১০ নম্বর জোগাড় ডাঙ্গা এলাকাতে আবার প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল, প্রায় ৩১ টি বাড়ি তৈরীর টাকা ভয় দেখিয়ে নিজেদের কুক্ষিগত করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে, অভিযোগ ২০১৬ ও ২০১৭ বর্ষে জোগাড় ডাঙ্গা অঞ্চলের চেকুয়াশোলে প্রধানমন্ত্রী আবাস যোজনা তে প্রায় ৩১ টি বাড়ি তৈরি বরাদ্দ টাকা উপভোগতাদের একাউন্টে আসে, অভিযোগ পঞ্চায়েত সমিতির সদস্য ও তৃণমূল নেতা বিদ্যুৎ সন্নিগ্রহি ও অঞ্চল কমিটির সভাপতি তৃণমূলের গণেশ দত্ত উপভোগতাদের জোর করে বাড়ির টাকা নিয়ে নেয় এবং আবাস যোজনার বাড়ি তৈরি করে দেবে ঠিকাদারের মাধ্যমে, কিন্তু ৬ বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত আবাস যোজনার বাড়ি তৈরি হয়নি, এই বিষয়ে উপভোগ তারা বলেন যে আমাদেরকে বিভিন্নভাবে চাপ দিয়ে এই টাকাগুলো কে হাতিয়ে নেয় ওই তৃণমূল নেতারা ৩ কিস্তির টাকা উঠে যায় কিন্তু বাড়ি এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, যদি কেউ টাকা না দিতে রাজি হয় তাহলে তাদের রেশন ১০০ দিনের কাজ বাড়িতে জল সব বন্ধ করে দেওয়ার হুমকি পর্যন্ত দেয় বলে অভিযোগ ঐ তৃণমূল নেতারা, এই বিষয়ে উপভোগতারা স্থানীয় ব্লক অফিসের বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন, ইতিমধ্যেই বিজেপি পক্ষ থেকেও থানায় ও ব্লক অফিসের বিডিওর কাছে এই বিষয়ে অভিযোগ জমা করেছে, এবং বিজেপির পক্ষ থেকে দোষীদের শাস্তির দাবি করেছে, গড়বেতা দু’নম্বরের বিডিও কৃষ্ণ নির্মাল্য চক্রবর্তী জানান বিষয়টি নিয়ে আমি তদন্ত করছি আমি নিজে এলাকায় গিয়ে উপভোগ তাদের সাথে কথা বলবো, এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, অবশ্য এই বিষয়ে অভিযুক্ত বিদ্যুৎ সন্নিগ্রহি আমাদের জানান যে এগুলো সবই মিথ্যা কথা আমি এসব ঘটনার সঙ্গে যুক্ত নই,আমার নামে ভুল প্রচার করা হলে আমি আদালতের দ্বারস্থ হব, তবে পিঙ্গলার বিধায়ক এবং জেলা পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের চেয়ারম্যান এই বিষয়ে জানান যে শুনেছি এরকম একটা ঘটনা ঘটেছে তবে ঠিকাদার এই ঘটনা ঘটিয়েছে বলে তিনি মন্তব্য করেছেন এবং তিনি এও বলেছেন এই বিষয়ে যদি তাদের দলের কোনো নেতা জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এখন প্রশ্ন আবাস যোজনার বাড়ি মানুষ কবে পায় সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *