বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য চন্দ্রকোনারোডে, তদন্তে পুলিশ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড এলাকায়, পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম রফিকুল শাহ,যার বয়স আনুমানিক ২১ বছর,বাড়ি চন্দ্রকোনা রোড শহর সংলগ্ন ছোট তারা এলাকায়,যদিও এই মৃত্যুর ঘটনায় অন্য কিছু রহস্য রয়েছে এমনটাই অভিযোগ করছে পরিবার, জানা যায় চন্দ্রকোনারোড শহরের সাতবাঁকুড়া এলাকায় একটি লেদে কর্মরত ছিলেন রফিকুল,বুধবার সেই কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয় রফিকুল,এরপর তাকে উদ্ধার করে দ্বারিগেরিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে, এরপর চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে দেহ,পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, অন্যদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *