মদের আসরে কাকা শ্বশুর কে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে।

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং: -আবারও উত্তেজনা ছড়ালো বাসন্তীতে।এবার মদের আসরে কাকা শ্বশুর কে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো খোদ ভাইয়ের জামাইয়ের বিরুদ্ধে।রাতের অন্ধকারে এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতের নাম সমীর সরদার(৪৩)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত ভরতগড় গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামে।পুলিশ রাতেই এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে অভিযুক্ত জামাই দুরন্ত সরদার কে গ্রেফতার করেছে।স্থানীয় সুত্রে জানা গিয়েছে পেশায় চাষী দুরন্ত সরদার ও সমীর সরদার।গত প্রায় ১৫ বছর আগে সমীর সরদারের ভাই পালান সরদারের মেয়ের সাথে বিয়ে হয় দুরন্তের।অন্যদিকে সমীর সরদার ও পেশায় একজন চাষী।প্রতিনিয়ত বাগানের ফসল তুলে স্থানীয় বাজারে বিক্রি করতো কাকা শ্বশুর ও জামাই ।অভিযোগ প্রায় প্রতিদিনই বাজার থেকে ফিরে কাকা শ্বশুর ও জামাই পাড়ার একটি মদের দোকানে বসে মদের আসরে বসাতো। আকন্ঠ মদ পান করে রাতে বাড়িতে ফিরতো।অভিযোগ অন্যান্য দিনের মতো ক্ষেতের ফসল বিক্রি করে মদের আসরে বসে মদপান করছিল। সেই সময় কাকা শ্বশুরের সাথে বচসা হয়। কাকা শ্বশুর বাঁশ দিয়ে জামাই দুরন্ত কে মারার জন্য উদ্যত হয়।আচমকা সেই বাঁশ ধরে নেয় দুরন্ত। এরপর সেই বাঁশ দিয়ে কাকা শ্বশুর কে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলে অচৈতন্য হয়ে পড়লে পালিয়ে গা ঢাকা দেয় দুরান্ত। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় সমীর কে উদ্ধার করে চিকিৎসার জন্য রাতেই বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।রাতের অন্ধকারে এমন ঘটনা চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অন্যদিকে বাসন্তী থানার পুলিশ ঘ্টনার কথা জানতে পেরে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।পাশাপাশি রাতেই এলাকায় চিরুনী তল্লাশি অভিযান চালিয়ে অভিযুক্ত জামাই কে গ্রেফতার করে।পুলিশি জেরায় ধৃত খুন করার কথা স্বীকার করেছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে। ধৃত কে আজ আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *