সোনার দোকানে গহনা না নিয়ে নথি চুরি করে পালিয়ে গেল একদল দুষ্কৃতী।

আবদুল হাই, বাঁকুড়া :- রহস্যময় চুরির ঘটনা ঘটলো বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সলদা অঞ্চল থেকে300 মিটার দূরে রাজ্য সড়কের উপর সোনার দোকানে। দোকানের লোহার গেট কেটে দোকানে ঢোকে চোরের দল। আশ্চর্যের বিষয় হল দোকানের জিনিসপত্র সেভাবে চুরি হয়নি। চুরি হয়েছে কিছু নথি। সে নথিতে কোতুলপুরে ওই মালিকেরই একটি নূতন হলমার্ক সেন্টার করার বিষয় রয়েছে। দোকানের ভেতরে একটি ব্যাগে হলমার্ক সেন্টার সংক্রান্ত কাগজপত্র ছিল । চোরেরা সেই ব্যাগ নিয়ে চম্পট দিয়েছে, বলে দোকানের মালিকের কাছ থেকে জানা গিয়েছে। এ ঘটনা থেকেই বোঝা যাচ্ছে ,এই চুরিতে অন্য কোন রহস্য লুকিয়ে রয়েছে। জয়পুর থানার পুলিশ তদন্তে নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *