ধান্দাবাজ রাজনৈতিক নেতা যেখানে ধান্দা আছে সেখানে তারা গেছে, কপিল সিব্বলের কংগ্রেস ত্যাগ নিয়ে এমনই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কংগ্রেস করে আর পরতা নেই। সমাজবাদী পার্টির হাত ধরলে তাকে রাজ্যসভার এমপি বানাবে তাই তিনি কংগ্রেস ছেড়ে সমাজবাদী পার্টি তে নাম লিখিয়েছেন।আজ নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেসের দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কপিল সিব্বলের কংগ্রেস ত্যাগ নিয়ে এমনই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এরা হলেন ধান্দাবাজ রাজনৈতিক নেতা যেখানে ধান্দা আছে সেখানে তারা গেছে বলেই মন্তব্য করলেন প্রদেশ সভাপতি। একই সাথে এদিন কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি সম্পর্কে তিনি ক্ষমা চেয়ে নিলেন সাংবাদিকদের সামনে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে দাবি করেছেন তারা ক্ষমতায় এলে অনলাইনে এসএসসি চালু করবেন এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অধীর বাবু বললেন, সারা ভারতবর্ষের মানুষ দেখছে কারা কি করছে। আগে চাকরি দিক তারপর অনলাইন অফলাইন এসব নিয়ে চিন্তা-ভাবনা করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *