বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের প্রত্যন্ত গ্রামে ভ্রাম্যমাণ দুয়ারে সরকার পরিসেবা।

সুদীপ সেন, বাঁকুড়া:- রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী পরিসেবা গুলিকে আরো বেশি করে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু হয় দুয়ারে সরকার ক্যাম্প।

আর দুয়ারে সরকার ক্যাম্পে যারা দূরত্ব ও নানা অসুবিধার কারণে উপস্থিত হতে পারছেন না তাদের জন্য ভ্রাম্যমাণ দুয়ারে সরকার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে প্রশাসন।

বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের একেবারে দুটি প্রত্যন্ত গ্রাম হলো কুঁকড়া কুড়ি এবং বাঁশ পিটালি।

সালমা এবং বামুনতোড় গ্রাম পঞ্চায়েতের অধীন দুটি বিচ্ছিন্ন গ্রাম।
সালমা পঞ্চায়েত থেকে ৫ কিলোমিটার দূরে একেবারে দামোদর নদের তীরবর্তী গ্রাম কুঁকড়াকুড়ি গ্রাম এবং বামুনতোড় গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় বারো কিলোমিটার দূরে বাঁশপিটালী গ্রাম।

সেই দুই গ্রামে ২৬ ই মে ভ্রাম্যমাণ দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সরকারের বিভিন্ন পরিসেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলো শালতোড়া ব্লক প্রশাসন।

এই ক্যাম্পে উপস্থিত ছিলেন শালতোড়া ব্লকের বিডিও মানস কুমার গিরি, পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা কবিরাজ, জয়েন্ট বিডিও মিলন মালাকার, পিডিও বিথুন সামন্ত ওপর ক্যাম্পে বিসিডাব্লিউ অফিসার শুভব্রত মন্ডল এবং অন্য আধিকারিক গণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *