২ মিনিটের ঝড়ে পাঁশকুড়ার পাতন্দা গ্রাম,বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা গ্রাম।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  দুই মিনিটের ঝড়ে কার্যত লন্ডভন্ড পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পাতন্দা গ্রাম, বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্তদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বৈদ্যুতিক খুঁটি, হলে বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা গ্রাম, জানা যায় বৃহস্পতিবার আচমকা ২মিনিটের এক ঘূর্ণিঝড়ের ফলে ভেঙে পড়ে অ্যাসবেস্টস , ঝড়ের দাপটে গাছ মুচড়ে ভেঙে পড়েছে, ভেঙে পড়ে পাঁচটি বিদ্যুৎ এর খুঁটি , চাষের জমির সহ বিভিন্ন জায়গায় ছিঁড়ে পড়ে তার, বিদ্যুৎহীন গোটা এলাকা। এমনকি একটি পোল্টি ফার্মের বহু মুরগির মৃত্যু হয়। একপ্রকার ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় এলাকার মানুষজনদের। ইতিমধ্যেই উদ্ধারকার্যে হাত লাগিয়েছে বিদ্যুতের কর্মীরা, হাত লাগিয়েছি গ্রামের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *