তীব্র বিস্ফোরণে এক ব্যক্তির বাড়ির একাংশ পুড়ে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য মোহনপুরের সাউটিয়াতে,তদন্তে পুলিশ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  তীব্র বিস্ফোরণে এক ব্যক্তির বাড়ির একাংশ পুড়ে যাওয়ায় শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের সাউটিয়াতে। জানা যায় , ঝাড়েশ্বর জানা নামে এক গৃহস্থের বাড়িতে হঠাৎই তীব্র বিস্ফোরণে শব্দ শুনতে পায় এলাকার মানুষজন এরপর ঘটনাস্থলে এসে তারা দেখতে পায় বিস্ফোরণে বাড়ির একাংশ উড়ে গিয়েছে, তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। কিভাবে ঘটল বিস্ফোরণ তদন্তে নেমেছে মোহনপুর থানার পুলিশ। ঘটনাস্থলে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে উপস্থিত বিশাল পুলিশবাহিনী। তবে স্থানীয়দের অভিযোগ ওই ব্যক্তি বাড়িতে বাজি মজুদ করত। তবে এই বিস্ফোরণের কারণ নিয়ে তৈরি হয়েছে,অন্যদিকে ধোঁয়াশা ঝাড়েশ্বর জানার বাড়িতে বিজেপির প্রতীক চিহ্ন থাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *