পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গ সরকারের পূর্ব মেদিনীপুর বন বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিফর্ম ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে পাঁশকুড়া রেঞ্জের অন্তর্গত দেউলিয়া বাজারে বন্য প্রাণী সংরক্ষণ নিয়ে সচেতনতা প্রচার অভিযান চালানো হলো এবং বিশেষ কিছু সম্প্রদায়ের মানুষ খাদ্যের জন্য বন্য প্রাণী হত্যা করে সেই বিষয়ে সচেতনতা প্রচার করা হলো। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর বন বিভাগের আধিকারিক ও ইউনিফর্ম ইন্ডিয়া ফাউন্ডেশন এর সদস্য বৃন্দ, প্রসঙ্গত বন্যপ্রাণী রক্ষার্থে একাধিক পদক্ষেপ নেয়া হয়েছে জেলা প্রশাসন থেকে শুরু করে জেলা বন বিভাগের তরফ থেকে।
বন বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিফর্ম ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দেউলিয়া বাজারে বন্যপ্রাণী রক্ষার্থে সচেতন।












Leave a Reply