মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মসজিদের টাকা পয়সাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত মোনায়কান্দ্রা গ্রাম শুক্রবারের দিন। মসজিদের টাকা পয়সাকে কেন্দ্র করে শুক্রবারের দিন বচসার সৃষ্টি হয় মোনায়কান্দ্রা গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে, তারপর বচসা থেকে পরিস্থিতি ক্রমশঃ হাতাহাতির রূপ নেয়, দুই পক্ষের হাতাহাতির জেরে আহত দুই পক্ষের বেশ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছয় কান্দি মহকুমা আরক্ষা আধিকারিক সাগর রানার নেতৃত্বে কান্দি মহকুমা পুলিশের বিশাল বাহিনী। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ প্রিকেট বসানো হয়েছে যাতে পরবর্তীতে আর কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। ঘটনার জেরে চাপা উত্তেজনা মোনায়কান্দ্রা গ্রাম জুড়ে। সামগ্রিক ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে বড়ঞা থানার পুলিশ প্রশাসন, ঘটনার পর থেকে মোট 3 জনকে আটক করে বড়ঞা থানার পুলিশ তদেন্তের সাপেক্ষে।
মসজিদের টাকা পয়সাকে কেন্দ্র করে উত্তেজনা মোনায়কান্দ্রা গ্রামে শুক্রবার।












Leave a Reply