মাত্র ১০০ টাকার জন্য মারধর ঘটনায় চ্যাঞ্চল, ‌টাকা দিতে দেরি করাই আক্রান্ত হলেন এক ভিখারি।

নিজস্ব সংবাদদাতা, মালদা–মাত্র ১০০ টাকার জন্য মারধর ঘটনায় চ্যাঞ্চল, ‌টাকা দিতে দেরি করাই আক্রান্ত হলেন এক ভিখারি। তাঁর নাম আক্তারুল সাঁই(‌৩০)‌ ভিখা করে সংসার চলে । ইংলিশবাজার থানার লক্ষ্মীঘাটের নাগরাইয়ে বাড়ি তাঁর।বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। বাইরে ভিক্ষে করতে যেতে পারেনি। এদিকে ওষুধ কেনার টাকা না থাকায় কাকাতো ভাই অভিযুক্ত সাজুল সাঁইয়ের কাছে গত মঙ্গলবার ১০০ টাকা ধার নেন তিনি ওষুধ কেনার জন্য । সুস্থ না হতেই ওই টাকা চইতে আসে অভিযুক্ত।টাকা না দিতে পারাই অভিযুক্ত সহ তার ২ বন্ধুকে নিয়ে বৃহস্পতিবার রাতে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে ভর্তির ব্যবস্থা করেন সেখানে চিকিৎসা চলছে বর্তমানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *